শীতলা মন্দিরে পুজো দিয়ে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করলেন অরিন্দম গুইন - The News Lion

শীতলা মন্দিরে পুজো দিয়ে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করলেন অরিন্দম গুইন

 


দি নিউজ লায়নঃ     হুগলি জেলার চাঁপদানি বিধানসভার তৃনমূল প্রার্থী অরিন্দম গুইন শনিবার চাতরার  প্রাচীন শীতলা  মায়ের মন্দিরে পুজো দিয়ে, নিজের হাতে দেওয়াল লিখে নির্বাচনী প্রচার শুরু করলেন।অরিন্দম বাবু শেওড়াফুলি বৈদ্যবাটি পৌরসভার প্রশাসক এবং হুগলি জেলা যুব তৃনমুল কংগ্রেসের সভাপতিও। 


এবারে বিধানসভা নির্বাচনে নেত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় তার ওপর ভরসা করে চাঁপদানি বিধানসভা কেন্দ্রে তাকে প্রার্থী করলেন।

এদিকে এলাকার ভূমিপুত্রকে বিধায়কের টিকিট দেওয়ায় খুশি স্থানীয় তৃনমুল কর্মীও সমর্থকেরা। এদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরিন্দম গুইন বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে ভোটের প্রচার করবেন তিনি।যেতার ব্যাপারে তিনি একশো শতাংশ নিশ্চিত বলে জানান।


অরিন্দম গুইন আরো বলেন যে তিনি এই এলাকার প্রতিটি মানুষকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে রাজ্য সরকারের সাফল্য তুলে ধরে প্রচার করবেন।তবে প্রার্থী নিজে দেওয়াল লিখনের কাজ করায় খুশি এলাকার বাসিন্দারা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.